জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
-
1
থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা
-
2
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে
-
3
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
-
4
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতেই সেঞ্চুরি, জানালেন হৃদয়
-
5
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ জুন বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরে দুই দল তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচে মুখোমুখি হবে।
সূচি অনুযায়ী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৮ জুন প্রথম ওয়ানডে এবং ১০ জুন দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন রাজশাহীতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে দল দুটি সিলেটে যাবে চারদিনের ম্যাচ খেলতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৭ জুন এবং শেষ হবে ২০ জুন। একই ভেন্যুতে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ জুন।
সফরজুড়ে বগুড়া, রাজশাহী ও সিলেটে অনুশীলন ও বিশ্রামের জন্যও একাধিক দিন রাখা হয়েছে। জিম্বাবুয়ে ‘এ’ দল ২৮ জুন বাংলাদেশ ত্যাগ করবে।