পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
1
মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়
-
2
৩২০ রানে পিছিয়ে থেকেও দারুণ ঘুরে দাঁড়াল পাকিস্তান, ইংল্যান্ডের সামনে ১৩০ রানের লক্ষ্য
-
3
প্রতিমন্ত্রীর ঘোষণার পরও অচলাবস্থা, দখল ও অনিয়মের বেড়াজালে ধানমন্ডি স্পোর্টস ক্লাব
-
4
ঘরোয়া ক্রিকেটে সততা রক্ষায় স্বাধীন বিসিবি, তদন্ত প্রক্রিয়া জানালেন ইন্টিগ্রিটি প্রধান অ্যালেক্স মার্শাল
-
5
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ম্যাচের শুরুতেই টস হেরে ব্যাট করতে নেমে ইংরেজ পেস আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। জশ টাংয়ের ৪টি এবং ওলি রবিনসন ও জোফরা আর্চারের ৩টি করে উইকেটের তোপে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সৌদ শাকিল।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানের বিশাল পাহাড় গড়ে ইংল্যান্ড। দলের হয়ে হ্যারি ব্রুক (৭৫), জেমি স্মিথ (৬৯), ড্যান লরেন্স (৬৫), ইমিলিয়ো গেই (৬০) এবং নয় নম্বরে নেমে ওলি রবিনসন (৫০) কার্যকর ফিফটি উপহার দেন।
৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শান মাসুদের ৯৫, বাবর আজমের ৭৬ এবং শেষ দিকে রেজাউল্লাহর মাত্র ৬৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৪৪৯ রান সংগ্রহ করে সফরকারীরা।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই চরম বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ২ রানে মোহাম্মদ আব্বাসের পর পর দুই বলে শূন্য রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার বেন ডাকেট ও ইমিলিয়ো গেই।
তবে সেই বিপর্যয় সামাল দেন জর্ডান কক্স ও অভিজ্ঞ জো রুট। দুজনের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। জো রুট ৬২ ও জর্ডান কক্স ৫৯ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।
