অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

প্রিটোরিয়ার এলসি ডি ভিলিয়ার্স ওভালে অনুষ্ঠিত চার দিনের প্রথম অনফিশিয়াল টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস এবং ৪১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটারদের চরম ব্যর্থতা ও দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপুটে বোলিংয়ে একপেশে এই ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে মাত্র ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষেশাহাদাত দিপু সর্বোচ্চ ২৩ ও মাহমুদুল হাসান জয় ১৯ রান করেন। ১৮ রান করেন আল ফাহাদ।

দক্ষিণ আফ্রিকার পক্ষে জেরাল্ড কোয়েটজি ও তশেপো এনতুলি ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। মারকাস অ্যাকারম্যান ও সিনেথেম্বা কোয়েসিলের জোড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৬৪৭ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকা ৫২৫ রানের সুবিশাল লিড অর্জন করে।

সঙ্কট কাটানোর লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩২.২ ওভার স্থায়ী দ্বিতীয় ইনিংসে ১১২ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মোহাম্মদ নাঈম।

প্রথম ইনিংসের ঘাটতি মেটানোর ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ফলে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।