আইএল টি-টোয়েন্টিতে আবার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
আইএল টি-টোয়েন্টিতে আবার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান
আইএল টি-টোয়েন্টিতে আবার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) নিজের ঠিকানা নিশ্চিত করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটাকসের ফেসবুক পেইজে কাটার মাস্টারের ছবির একটি অবয়ব পোস্ট দিয়েছে তারা।
নিলাম কিংবা ড্রাফটের আনুষ্ঠানিকতার আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।
মুস্তাফিজের জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে এটি কোনো নতুন অভিজ্ঞতা নয়। গত আসরেও দুবাইয়ের জার্সিতে দারুণ পারফর্ম করেছিলেন এই বাঁহাতি পেসার। সেবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরার আগে খেলেছিলেন ৮টি ম্যাচ। সেই সংক্ষিপ্ত উপস্থিতিতেই ৮.০৮ ইকোনমি রেটে ১৫টি উইকেট তুলে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজের কার্যকারিতা প্রমাণ করেন ‘ফিজ’।
মোট ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের পর্দা উঠবে আগামী ২২ নভেম্বর। প্রায় এক মাসের এই ক্রিকেটযজ্ঞ সমাপ্ত হবে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
