তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে জয় পেল জাফনা কিংস
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে জয় পেল জাফনা কিংস
তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে জয় পেল জাফনা কিংস
লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার ম্যাচে গল গ্যালান্টসকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস। হাই-স্কোরিং এই থ্রিলারে ব্যাট হাতে বিধ্বংসী ফিফটি উপহার দিয়েছেন তাওহীদ হৃদয়।
কলম্বোয় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জাফনা কিংস। দলের হয়ে ক্যামিল মিশারার ১০৮ রানের দুর্দান্ত শতকের পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন তাওহীদ হৃদয়। মাত্র ২১ বলে ৩টি চার ও ৫টি চোখধাঁধানো ছক্কায় ২৫৭.১৪ স্ট্রাইক রেটে অপরাজিত ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই স্কোরবোর্ডে রানের পাহাড় তোলে জাফনা।
২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালিয়ে যায় গল গ্যালান্টস। তবে জাফনা কিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রানেই থামে তাদের ইনিংস।
জাফনা কিংসের স্কোয়াডে অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও তার ব্যাটিং করার প্রয়োজন হয়নি। বল হাতে তিনি ৩ ওভারে ৩৬ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট। চামিকা করুনারত্নেকে আউট করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার-১ জিতে সরাসরি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল জাফনা কিংস।
