ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে দেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন দেশের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ এর সূচনা করেছে। এবারের ক্যাম্পেইনে ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে মিলিয়নিয়ার হওয়ার বিশেষ সুযোগ, নিশ্চিত উপহার এবং লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার।

ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে এবার গ্রাহকরা আবারো ১০ লাখ টাকা জয় করার সম্ভাবনা পাবেন। আগের কয়েকটি সিজনে দেশজুড়ে ৪৪ জন ক্রেতা ওয়ালটনের পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন।

ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনে মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি ক্রেতারা পাবেন আর্জেন্টিনার ফ্যান জার্সি এবং নিশ্চিত উপহার। ওয়ালটনের পণ্য দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ৮ এপ্রিল, ২০২৬ থেকে ঈদুল আযহা পর্যন্ত কিনে এসব সুবিধা ভোগ করতে পারবেন।

বুধবার (৮ এপ্রিল, ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিজন-২৪ এর সূচনা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’, জাতীয় দলের পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই ক্যাম্পেইন দেশের গ্রাহকদের জন্য ঈদুল আযহার আনন্দ আরও বাড়াতে এবং ওয়ালটন পণ্যের সঙ্গে সংযোগ আরও শক্ত করতে ডিজাইন করা হয়েছে।