আসিফ আকবর,হাবিবুল বাশারের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার
আসিফ আকবর,হাবিবুল বাশারের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার
আসিফ আকবর,হাবিবুল বাশারের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ। রাজধানীর শুক্রবাদে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০ জন শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
এ সময় বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, আগামী এপ্রিলে ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে একদিনের একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।
শিশুদের নিয়ে আয়োজিত ঈদ আনন্দঘন এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নালোড়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র বাবা তৌফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফয়সাল তিতুমীর, সংগঠনের সভাপতি শাহাব সোহাগ, সাধারণ সম্পাদক জামান আশরাফ, রাফসানজানি রানা, শওকত সেলিম, ফারিয়া জান্নাত স্নিগ্ধা, আল কাউসার রুপম, শাহরিয়ার হোসেন, রিয়ানুর ইসলাম, তমাল ফরাজি ও জিনিয়া জাফরিন নিদ্রাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, এটি স্বপ্নালোড়ন বাংলাদেশের ১১তম আয়োজন। একই দিনে সংগঠনটির প্রতিষ্ঠাতা আকরামুজ্জামান শুভ’র অষ্টম মৃত্যুবার্ষিকীও পালন করা হয়।
