লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর

লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর

লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর

বিশ্বকাপের শূন্যতা পেরিয়ে শুরু হওয়া বিকল্প প্রতিযোগিতা অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে দারুণ সূচনা পেল ধুমকেতু একাদশ। লিটন দাস ও সাইফ হাসানের কার্যকর ব্যাটিংয়ে দুরন্ত একাদশকে সহজেই পরাস্ত করে ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লক্ষ্য তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি ধুমকেতুকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় দুরন্ত একাদশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১৯.৫ ওভারে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় তারা। ধুমকেতুর বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেননি কেউই।

লক্ষ্য তাড়ায় নেমে আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটিং শুরু করে ধুমকেতু। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দ্রুত রান তুলতে থাকেন। ২.৫ ওভারে আসে ৩৪ রান। তামিম ৮ বলে ১৭ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটির দেখা পান সাইফ। চারটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে ৫০ রান করে আউট হন তিনি।

সাইফ বিদায় নিলেও দলের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি অধিনায়ক লিটন দাস। দায়িত্বশীল ও সাবলীল ব্যাটিংয়ে দলকে জয় পর্যন্ত নিয়ে যান তিনি। ৪৩ বলে ১০টি চারের সাহায্যে অপরাজিত ৬৫ রান করেন লিটন। ধুমকেতু ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

দুরন্ত একাদশের বোলিংয়ে কিছুটা আলো ছড়ান মেহেরব হোসেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। একটি উইকেট শিকার করেন রিপন মণ্ডল।

এর আগে ব্যাটিংয়ে দুরন্ত একাদশের হয়ে একমাত্র লড়াই করেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৩৬ বলে ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন তিনি। অধিনায়ক আকবর আলি ১০ বলে ১৮ রান করলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

ধুমকেতুর বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব নেন দুটি করে উইকেট।