নিও ক্রিকেট ক্লাবের জমকালো বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিও ক্রিকেট ক্লাবের জমকালো বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

নিও ক্রিকেট ক্লাবের জমকালো বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

নিও ক্রিকেট ক্লাবের জমকালো বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ২০২৫ মৌসুমের সমাপনী বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে নিও ক্রিকেট ক্লাব। প্রায় ৭৫ জন খেলোয়াড়, স্বেচ্ছাসেবী সদস্য ও সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

চলতি মৌসুমে গ্রীষ্মকালজুড়ে প্রতি সপ্তাহান্তে সাতটি প্রাপ্তবয়স্ক দল নিয়ে বিভিন্ন লিগে অংশগ্রহণ করে ক্লাবটি। পাশাপাশি চারটি জুনিয়র দল—অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ৯ ও একটি ইনডোর দল—নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে ক্লাবটির এই উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

পুরস্কার বিতরণ পর্বে মৌসুমসেরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সেরা ব্যাটার, সেরা বোলার ও সেরা অলরাউন্ডারের পুরস্কারে ভূষিত হন ক্লাবের কৃতী সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী শহিদুল ইসলাম রতন, ন্যাশনাল ক্রিকেট লিগের অন্যতম প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, এসেক্স ক্রিকেটের উন্নয়ন কর্মকর্তা আরফান আকরাম, এসেক্স অ্যান্ড ইস্ট লন্ডন ক্রিকেট লিগের সেক্রেটারি ভেন কম্পেলা, রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান সাঈদ ইসলাম এবং লিটন গ্রোভ গ্রীন ওয়ার্ডের কাউন্সিলর কেভিন লিমবাজি।

মৌসুমজুড়ে পৃষ্ঠপোষকতায় অবদানের জন্য গ্লোবাল ব্যাংকিং স্কুলের পরিচালক অসীম দত্ত, রবার্টসন অ্যান্ড রাভানি সলিসিটর্স, ব্ল্যাক হর্স এস্টেট এবং হার্ট ক্লেইমস অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান আয়াজ করিম বলেন, “নিও ক্রিকেট ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। খেলোয়াড়, স্বেচ্ছাসেবী ও সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের আজকের সাফল্যের ভিত্তি।”
ক্লাব সেক্রেটারি মাহবুব উজ জামান বলেন, “আমাদের লক্ষ্য আরও উচ্চতায় পৌঁছানো। সবার সহযোগিতায় ক্লাবকে নতুন মাত্রায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং সামাজিক সংহতি জোরদারে ধারাবাহিক উদ্যোগের মধ্য দিয়ে ইস্ট লন্ডনে ক্রীড়া ও কমিউনিটি উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে নিও ক্রিকেট ক্লাব।