চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরলেন হার্শিত রানা
চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরলেন হার্শিত রানা
চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরলেন হার্শিত রানা
দীর্ঘ চার মাস পর ভারতের ওয়ানডে দলে ফিরেছেন পেসার হার্শিত রানা। আফগানিস্তানের বিপক্ষে ২০ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রানা।
তবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট দেয়নি বিসিসিআই। সর্বশেষ ঘোষিত দলে তার নামও রাখা হয়নি। সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছিলেন হার্দিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্শিত রানা। সেই চোটের কারণে তিনি বিশ্বকাপ এবং আইপিএল ২০২৬ দুই আসরই মিস করেন। পরে অস্ত্রোপচারও করাতে হয় তাকে।
এরই মধ্যে ধর্মশালা ও লখনৌতে টানা দুটি ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
ভারতের স্কোয়াড:
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার , কেএল রাহুল , ইশান কিশান , নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে, যশস্বী জয়সওয়াল ও হার্শিত রানা।
