নিউজিল্যান্ডে বিপক্ষে ইংল্যান্ডের একাদশ, অভিষেক হচ্ছে কক্স-বেকারের
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
-
5
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডে বিপক্ষে ইংল্যান্ডের একাদশ, অভিষেক হচ্ছে কক্স-বেকারের
নিউজিল্যান্ডে বিপক্ষে ইংল্যান্ডের একাদশ, অভিষেক হচ্ছে কক্স-বেকারের
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বড় পরিবর্তনের ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। বুধবার ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে টেস্ট অভিষেক হতে যাচ্ছে জর্ডান কক্স ও সনি বেকারের। এছাড়া দলে ফিরেছেন জফরা আর্চার ও ম্যাট ফিশার।
প্রথম টেস্টে ১১৫ রানের জয়ের পর উদযাপনের সময় দলের আচরণবিধি ভঙ্গ করায় অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। স্টোকসের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জো রুট। এছাড়া হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন পেসার অলি রবিনসন। অফ স্পিনার শোয়েব বশিরও একাদশে জায়গা পাননি।
এসেক্সের ব্যাটার জর্ডান কক্স দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের রাডারে ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে থাকায় প্রথম টেস্টের দলে ছিলেন না তিনি। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন এবং এবার সাত নম্বরে ব্যাটার হিসেবে সুযোগ পাচ্ছেন।
২০২৪ সালে নিউজিল্যান্ড সফরেই কক্সের অভিষেক হওয়ার কথা ছিল। তবে নেটে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে সেই সুযোগ হারান তিনি। অবশেষে ওভালে স্বপ্নপূরণ হতে যাচ্ছে তার।
২৩ বছর বয়সী সনি বেকারও প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন। হ্যাম্পশায়ারের এই পেসার এখন পর্যন্ত মাত্র ১২টি কাউন্টি ম্যাচ খেললেও দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় ছিলেন।
চারজন পেসার নিয়ে গড়া ইংল্যান্ডের বোলিং আক্রমণের সম্মিলিত টেস্ট অভিজ্ঞতা মাত্র ২৯ ম্যাচ। অবসর নেওয়া জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পর নতুন পেসারদের নিয়ে গড়ে তোলা পরিকল্পনার এটি হবে প্রথম বড় পরীক্ষা বলে মনে করছেন ম্যাককালাম।
অন্যদিকে, নিউজিল্যান্ডও অন্তত একটি পরিবর্তন আনতে যাচ্ছে। কেন উইলিয়ামসনের আকস্মিক অবসরের পর তার জায়গায় হেনরি নিকোলস অথবা উইল ইয়ংকে তিন নম্বরে দেখা যেতে পারে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
এমিলিও গে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স, জফরা আর্চার, জশ টাং, ম্যাট ফিশার, সনি বেকার।
(জেমি স্মিথ পিতৃত্বকালীন ছুটিতে গেলে তার জায়গায় খেলতে পারেন জেমস রিউ)।
