বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে, বিক্রি শুরু আজ সন্ধ্যায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে, বিক্রি শুরু আজ সন্ধ্যায়

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে, বিক্রি শুরু আজ সন্ধ্যায়

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে, বিক্রি শুরু আজ সন্ধ্যায়

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের জন্য এবারও অনলাইনেই টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

বিসিবি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে আগ্রহীরা সহজেই টিকিট কিনতে পারবেন।

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার দুটিরই দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), সাউথ (কর্পোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ এই তিনটি ক্যাটাগরির প্রতিটির মূল্য ১৫০০ টাকা।

এছাড়া, ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির জন্য খরচ হবে মাত্র ২০০ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও রাখা হয়েছে একাধিক ক্যাটাগরির টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট এবং রুফটপ প্যাভিলিয়ন এন্ড এই চারটি বিভাগের প্রতিটির মূল্য ২৫০০ টাকা।

চট্টগ্রাম ভেন্যুর শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। ওয়েস্টার্ন গ্যালারির মূল্য ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

ক্রিকেটপ্রেমীদের জন্য আগেভাগেই টিকিট নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিসিবি, কারণ সিরিজটিকে ঘিরে ব্যাপক দর্শক আগ্রহের প্রত্যাশা করা হচ্ছে।