নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষনা করল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষনা করল বিসিবি

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষনা করল বিসিবি

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষনা করল বিসিবি

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নতুন বোর্ডের অধীনে প্রথম নির্বাচনে বড় কোনো পরিবর্তন না এনে পরিচিত মুখদের ওপরই আস্থা রাখা হয়েছে।

তবে নির্বাচনে চমক দেখায়নি নতুন নেতৃত্ব। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে আপাতত কেবল প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পেয়েছেন তারাই, যারা সর্বশেষ পাকিস্তান সিরিজে বুলবুলের বোর্ডের অধীনে খেলেছিলেন।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।