অভিষিক্ত উইকহামের হুংকার দেওয়া কথা উড়িয়ে দিলেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 25 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অভিষিক্ত উইকহামের হুংকার দেওয়া কথা উড়িয়ে দিলেন তাসকিন

অভিষিক্ত উইকহামের হুংকার দেওয়া কথা উড়িয়ে দিলেন তাসকিন

অভিষিক্ত উইকহামের হুংকার দেওয়া কথা উড়িয়ে দিলেন তাসকিন

সিলেট টেস্টের প্রথম দিন শেষে খাতা-কলমে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে ২৩৫ রান তুলে সাজঘরে ফেরার আগে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহাম। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন প্রথম ইনিংসেই বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়া।

প্রথম ইনিংসের রান সংগ্রাহের সম্ভাব্য লক্ষ্য এবং বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’

প্রতিপক্ষের এই নবীন ক্রিকেটারের বড় স্কোরের আশাবাদ ও বাংলাদেশ দলকে দুবার অলআউট করার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় টাইগার পেসার তাসকিন আহমেদের কাছে। পাল্টা খোঁচা মেরে তাসকিন আহমেদ বলেন, ‘ওর আজ অভিষেক হয়েছে, তাই স্বাভাবিকভাবেই খুব রোমাঞ্চিত। অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।’

প্রতিপক্ষ প্রথম ইনিংসে কত দূর যেতে পারে কিংবা ওয়েস্ট ইন্ডিজকে কত রানে থামানো সম্ভব সে প্রসঙ্গে টেস্ট ক্রিকেটের নাটকীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘এমনও হতে পারে, ওরা ৪৫০ রান করবে, আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা। তাই ওর কথায় খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। ও নতুন এসেছে, স্বাভাবিকভাবেই অনেক কিছু বলবে।’