ফারহানকে অধিনায়ক করে এশিয়ান গেমসে পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা
ফারহানকে অধিনায়ক করে এশিয়ান গেমসে পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা
ফারহানকে অধিনায়ক করে এশিয়ান গেমসে পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা
পাকিস্তান এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে, যেখানে নেতৃত্বে থাকছেন সাহিবজাদা ফারহান।
জাপানের আইচি-নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ক্রিকেটে ১০টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ক্রিকেট ইভেন্টটি শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
দলের অধিনায়ক করা হয়েছে সাহিবজাদা ফারহানকে। ৩০ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তিনি করেছেন ১,৩০৫ রান। তার নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল সামাদ।
দলে থাকা চারজন খেলোয়াড় এখনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেননি। তারা হলেন আকিফ জাভেদ, আলি রেজা, মাআজ সাদাকাত এবং সাদ মাসুদ।
১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১৪ জন খেলোয়াড় লাহোরে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) হোয়াইট-বল ক্যাম্পে অংশ নেবেন, যা আগামী ১৫ জুন থেকে শুরু হবে।
দলের সাপোর্ট স্টাফে রয়েছেন হেড কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলি নফকে, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিওথেরাপিস্ট মুহাম্মদ তাহির, ট্রেনার ইমরান উল্লাহ এবং টিম অপারেশনস কো-অর্ডিনেটর উসমান হাশমি।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রেজা, আরাফাত মিনহাস, হায়দার আলি, হাসান নাওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও উসমান খান (উইকেটকিপার)।
