গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স

গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স

গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স

গ্লোবাল সুপার লিগের ষষ্ঠ ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৩ রানের বড় ব্যবধানে হেরেছে লাহোর কালান্দার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের বিধ্বংসী ৬৫ ও মোহাম্মদ হারিসের ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে গায়ানা। লাহোরের পক্ষে মাইকেল ব্রেসওয়েল ১৮ রানে ২টি উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লাহোর কালান্দার্স। শানিল হুসাইন ও মোহাম্মদ নাঈম দ্রুত বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। আব্দুল্লাহ শফিকের সাথে জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইমন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে রানের চাকা কিছুটা সচল রাখেন। ইমন ১৩ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ রান করে রোমারিও শেফার্ডের বলে বোল্ড হয়ে আউট হন।

ইমনের বিদায়ের পর গায়ানার বোলারদের তোপের মুখে পড়ে লাহোরের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। স্পিনার গুডাকেশ মোতির ঘূর্ণিতে (১৯ রানে ৪ উইকেট) বিধ্বস্ত হয়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় লাহোর কালান্দার্স। গায়ানার পক্ষে ডুয়েন প্রিটোরিয়াস ২টি এবং মোহাম্মদ নাবি ১টি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গুডাকেশ মোতি।