দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং যুক্তরাষ্ট্র। সফরে তরুণ ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
১আগস্ট দক্ষিণ আফ্রিকা, ৩ আগস্ট যুক্তরাষ্ট্র, আবার ৭ আগস্ট যুক্তরাষ্ট্র এবং ৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলের সদস্যরা হলেন
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বশির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, আনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান এবং আমিনুল ইসলাম বিপ্লব।