ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 20 মিনিট আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান

ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান

ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাত্র একদিন পরই আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হেনরিখ মালান।

২০২৭ সালের শুরু পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ থাকলেও, আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের নতুন অধ্যায় শুরু করার জন্য এটিই উপযুক্ত সময় বলে মনে করেন মালান।

২০২২ সালে আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মালানের অধীনে দলটি টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় এবং তিনটি টেস্ট ম্যাচে জয় তুলে নেয়। তাঁর সময়ে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারায়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায়, জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ে এবং সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। এছাড়া পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উল্লেখযোগ্য জয় পেয়েছে দলটি।

বিদায়ী বার্তায় মালান বলেন, “এই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো আইরিশ ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করা আমার জন্য ছিল দারুণ সম্মানের। আমি ও আমার পরিবার এখানে দারুণ সময় কাটিয়েছি এবং আইরিশ ক্রিকেটের সঙ্গে কাটানো সময় সবসময় ভালোবাসার সঙ্গে স্মরণ করব।”

মালানের বিদায়ের ফলে নতুন প্রধান কোচ শুরু থেকেই ওয়ানডে দল নিয়ে কাজ করার সুযোগ পাবেন। আগস্টে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড।

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে বৈশ্বিক বাছাইপর্ব খেলতে হতে পারে। ২০১৫ সালের পর থেকে তারা আর ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি। তবে ২০২৭ সালের আসরে ১৪টি দল অংশ নেবে, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো ১০টির বেশি দলের বিশ্বকাপ।