আইপিএল ২০২৭ এ খেলছেন না ট্রাভিস হেড, ছাড়ছেন সানরাইজার্স
আইপিএল ২০২৭ এ খেলছেন না ট্রাভিস হেড, ছাড়ছেন সানরাইজার্স
আইপিএল ২০২৭ এ খেলছেন না ট্রাভিস হেড, ছাড়ছেন সানরাইজার্স
আগামী আইপিএল মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে কাজের চাপ কমাতে সানরাইজার্স হায়দরাবাদকে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে ক্রিকইনফো জানিয়েছে। ফলে হেডকে ছেড়ে দেবে এসআরএইচ, ভেঙে যাচ্ছে অভিষেক শর্মার সঙ্গে তার আলোচিত ওপেনিং জুটি 'ট্রাভিশেক'।
২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে হেডকে রিটেইন করেছিল এসআরএইচ। তাকে ছাড়ায় ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামে দলটির পার্সে ওই অর্থ যুক্ত হবে। ১৭ নভেম্বর ছিল খেলোয়াড় রাখা ও ছাড়ার শেষ সময়।
২০২৭ সালে অস্ট্রেলিয়ার সূচি ঠাসা। ২০টি টেস্টের পাশাপাশি আছে আইপিএলের পরপর জুনে সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, জুন-আগস্টে অ্যাশেজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ।
২০২৪ নিলামে ৬.৮ কোটি রুপিতে হেডকে দলে নেয় এসআরএইচ। সেবার ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এসআরএইচের হয়ে ৪৩ ম্যাচে তার রান ১৩৫১, স্ট্রাইক রেট ১৭৬.১৪। অভিষেকের সঙ্গে ৪২ ইনিংসে ১৮৯২ রানের জুটি গড়েছেন তিনি, যা এসআরএইচের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ন্যূনতম এক হাজার রানের জুটির মধ্যে ওভারপ্রতি ১২.২৭ রান নিয়ে আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত স্কোরিং জুটিও তারা।
এদিকে ট্রেডে নটরাজনকে পেয়েছে এসআরএইচ, বিনিময়ে জিশান আনসারিকে দিয়েছে দিল্লিকে। চেন্নাইয়ের কাছ থেকে খলিল আহমেদ ও নাথান এলিসকে নিয়েছে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসের বিনিময়ে। হর্ষল প্যাটেলকে ৪ কোটি রুপিতে গুজরাট টাইটান্সের কাছে ছাড়ার পথেও রয়েছে তারা।
