ইনজুরি কাটিয়ে ফিরছেন রবীন্দ্র-কনওয়ে, ভারতকে হারাতে প্রস্তুত নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইনজুরি কাটিয়ে ফিরছেন রবীন্দ্র-কনওয়ে, ভারতকে হারাতে প্রস্তুত নিউজিল্যান্ড

ইনজুরি কাটিয়ে ফিরছেন রবীন্দ্র-কনওয়ে, ভারতকে হারাতে প্রস্তুত নিউজিল্যান্ড

ইনজুরি কাটিয়ে ফিরছেন রবীন্দ্র-কনওয়ে, ভারতকে হারাতে প্রস্তুত নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট । ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেলকে। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

গত সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সময় ডাইভিং ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে চোট পান টপ-অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র। এই চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ থেকে ছিটকে যান তিনি। অন্যদিকে, ওডিআই সিরিজের আগে অনুশীলনে মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হন ডেভন কনওয়ে এবং চোটে ভুগছেন ব্লান্ডেল। 

এনজেডসি এক বিবৃতিতে জানিয়েছে, তিনজনই সুস্থতার শেষ ধাপে আছেন এবং প্রথম টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই সিরিজে দুই টেস্টেই মাঠে নামলে ব্লান্ডেল পূরণ করবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলার মাইলফলক।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের ফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের জন্যই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা ভারতের জন্য ফাইনালের পথ বেশ কঠিন। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভারতকেও এই সিরিজের পাশাপাশি পরবর্তী সিরিজগুলোতে টানা জয় তুলে নিতে হবে।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।