যেমন গেলো নাহিদ রানার প্রথম পিএসএল
-
1
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম
-
2
আঞ্চলিক কমিটি ভেঙে নির্বাচনের পথে বিসিবি
-
3
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
4
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
5
৫০ টাকায় টেস্ট দেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি ঘোষণা বিসিবির
যেমন গেলো নাহিদ রানার প্রথম পিএসএল
যেমন গেলো নাহিদ রানার প্রথম পিএসএল
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলতে গিয়েই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। অভিষেক মৌসুমেই তিনি শুধু নিজের দক্ষতার প্রমাণই রাখেননি, বরং টুর্নামেন্টজুড়ে গড়েছেন একাধিক অনন্য কীর্তি।
ফাইনাল ম্যাচে চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ম্যাচে একটি ওভার ছিল মেডেন, যেখানে কোনো রানই দেননি তিনি এবং তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। এবারের আসরে এটিই ছিল তার দ্বিতীয় মেডেন ওভার, যা অন্য কোনো বোলারের পক্ষে সম্ভব হয়নি।
সব মিলিয়ে পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন নাহিদ রানা। তার গড় দাঁড়ায় ১০.৮৮ এবং ইকোনমি রেট ছিল ৫.৪৪, যা অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স হিসেবে ধরা হচ্ছে এবারের পিএসএলে।
তবে শুরুটা তার জন্য সহজ ছিল না। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও রান দেন ৩০। এরপরই ঘুরে দাঁড়ান তিনি, করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচে দারুণভাবে প্রভাব ফেলেন। সেই স্পেলে ছিল ২০টি ডট বলও।
পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখেন এই পেসার। লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৫ রানে নেন ২ উইকেট, আর মুলতান সুলতানসের বিপক্ষেও শিকার করেন আরও ২ উইকেট, যদিও ওই ম্যাচে তার ইকোনমি কিছুটা বেশি ছিল।
