কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই

কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই

কানাডা ক্রিকেট দলের হাল ধরলেন মন্টি দেশাই

কানাডা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মন্টি দেশাই। নেপাল ও আফগানিস্তানের মতো উদীয়মান ক্রিকেট দলকে সাফল্যের পথ দেখানো অভিজ্ঞ এই কোচের কাঁধে এখন কানাডা ক্রিকেটের হাল ফেরানোর গুরুদায়িত্ব। এমন এক টালমাটাল সময়ে তিনি দায়িত্ব নিলেন, যখন কানাডা ক্রিকেট বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এই নিয়োগের মেয়াদ কতদিনের হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা তাদের চারটি গ্রুপ ম্যাচের সবকটিতেই পরাজিত হয়। আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অসহায় আত্মসমর্পণ করে তারা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের পরিস্থিতিও কানাডা ক্রিকেটের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার একটি ম্যাচ নিয়ে আইসিসির দুর্নীতি দমন শাখা (ACU) তদন্ত শুরু করেছে, যা দেশটির ক্রিকেট ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।

এই চ্যালেঞ্জিং সময়ে মন্টি দেশাইয়ের ওপর আস্থা রাখছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট অরবিন্দ খোসা এক বিবৃতিতে বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো পারফরম্যান্স ও পেশাদারিত্বের মাধ্যমে ক্রিকেট কানাডার হারানো গৌরব ফিরিয়ে আনা। মন্টি দেশাইয়ের নিয়োগ আমাদের সেই নতুন লক্ষ্যের প্রতিফলন। নেপাল ও আফগানিস্তানের মতো সহযোগী দেশগুলোতে তার কাজ করার অভিজ্ঞতা আমাদের বিশ্বাস জোগাচ্ছে যে, তিনি তার নেতৃত্ব ও শৃঙ্খলা দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।"

দায়িত্ব নিয়ে বেশ আশাবাদী মন্টি দেশাই। তিনি বলেন, "এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। কানাডার ক্রিকেটের যে সম্ভাবনা আছে, তা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। নেপাল ও আফগানিস্তানের মতো দলগুলো যেভাবে বিশ্বাস ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছে, কানাডার সামনেও সেই একই সুযোগ রয়েছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যা মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনবে।"