জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
1
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
2
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
3
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
4
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
-
5
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
নামিবিয়ার উইন্ডহুকে ট্রাই-নেশন টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রানের বিশাল পাহাড় গড়ে প্রোটিয়ারা। প্রিটোরিয়াস মাত্র ৫১ বলে ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে চোখধাঁধানো ৯৪ রানের ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন জর্ডান হারম্যান (২৮) ও ডিওয়াল্ড ব্রেভিস (৪১)।
জিম্বাবুয়ের পক্ষে ওয়েসলি মাধেভেরে ৩টি ও ব্র্যাড ইভান্স ২টি উইকেট নেন।
১৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ৩৩ বলে ৪৫ রানের একক লড়াই করলেও অন্য ব্যাটাররা ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দেন।
শেষ দিকে নিউম্যান ন্যামহুরি ২৭ রান করে কেবল পরাজয়ের ব্যবধান কমান। ১৭.৪ ওভারে মাত্র ১৪২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার জয়ে বল হাতে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ও স্পিনার বিয়র্ন ফরচুইন, যিনি ২৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া পেসার দুয়ান জানসেন ২১ রানে নেন ৩টি উইকেট। চমৎকার ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
