শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স
শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স
শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স
শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমি সিডন্স। এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে ১৬ মার্চ ২০২৬ থেকে।
আন্তর্জাতিক পর্যায়ে কোচিং অভিজ্ঞতায় সিডন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় ছিল বাংলাদেশ জাতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। এ ছাড়া লেভেল ৩ সনদপ্রাপ্ত এই কোচ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দল (রেডব্যাকস) এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলিয়ায় দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারে সিডন্স সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়াউভয় দলের অধিনায়কত্বও করেছেন।
শ্রীলঙ্কা নারী দলের আসন্ন সূচি সামনে রেখে তার নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে তার প্রধান লক্ষ্য।
সিডন্সের প্রথম দায়িত্ব হবে আগামী এপ্রিল–মে ২০২৬-এ অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা নারী দলের বাংলাদেশ সফর।
