শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার। স্কোয়াডে আরও রয়েছেন দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মাগলা এবং জুয়াইরিয়া ফেরদৌস

স্ট্যান্ডবাই তালিকায় আছেন ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজনেহার।

সূচি:

২৮ এপ্রিল – প্রথম টি-টোয়েন্টি (দুপুর ১:৩০)

৩০ এপ্রিল – দ্বিতীয় টি-টোয়েন্টি (দুপুর ১:৩০)

২ মে – তৃতীয় টি-টোয়েন্টি (দুপুর ১:৩০)

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।