বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা

বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা

বিসিবি নিয়ে সংসদে সরব প্রতিমন্ত্রী আমিনুল, তদন্তের ঘোষণা

আজ জাতীয় সংসদের চলমান অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরাসরি বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং অতীতের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রিকেট প্রশাসন ঘিরে জমে উঠেছে আলোচনা-সমালোচনা, আর সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম ও জবাবদিহিতা।

বিগত সময়ের নির্বাচন প্রক্রিয়ায় বোর্ডের সম্পদ ব্যবহারের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ ও জনবল ব্যবহার করে বিগত সময়ে ভোটের অধিকার হরণে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে। দায়িত্ব নেয়ার পর যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, ইনশাআল্লাহ।’"

এছাড়া বোর্ডের ভেতরে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বিষয়টির তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, "দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেয়ার বিষয় সামনে এসেছে। আমরা দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানাব, এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা আমাদের জানানো হোক এবং জাতির সামনে উপস্থাপন করা হোক।"

পূর্ববর্তী সরকারের সময় দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক পরিস্থিতি নিয়েও সমালোচনামূলক অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী, যেখানে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের কারণে স্থবিরতার কথা উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, "২০০৮ সাল থেকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনে স্থবিরতা এসেছে। এই ধ্বংসস্তূপ থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করতে আমরা কাজ করছি।"

তিনি আরো বলেন, "যারা দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের জাতির সামনে আনা হবে, ইনশাআল্লাহ।"