ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন উইল ইয়ং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন উইল ইয়ং

ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন উইল ইয়ং

ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন উইল ইয়ং

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কেন উইলিয়ামসনের অবসরের পর ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য উইল ইয়ংকে দলে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

২৩ টেস্ট খেলা ইয়ং সর্বশেষ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নেমেছিলেন। এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ১ হাজার ২১৫ রান করেছেন তিনি, যেখানে তার গড় ৩১.৯৭। সম্প্রতি বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে খেললেও তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৩০, ২ ও ১৯ রান।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ১৪ জুন ইংল্যান্ডে পৌঁছে ১৫ জুন থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন ইয়ং। আগামী ১৭ জুন দ্য ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

উইলিয়ামসনের বিকল্প হিসেবে হেনরি নিকোলসও বিবেচনায় ছিলেন। ২০২৫-২৬ মৌসুমের প্লাঙ্কেট শিল্ডে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সাত ম্যাচে ৮৭০ রান করেন ৯৬.৬৬ গড়ে। অন্যদিকে একই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে মাত্র ১১৯ রান করেন ইয়ং, তার গড় ছিল ১৪.৮৭।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ১১৫ রানে হেরে যায় কিউইরা। এখন সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে তারা।