বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড

বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড

বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের প্রথম টেস্টটি ডারউইনে ১৩ থেকে ১৭ আগস্ট এবং দ্বিতীয় টেস্টটি ২১ থেকে ২৫ আগস্ট ম্যাকাই-এ অনুষ্ঠিত হবে।

দলে বড় পরিবর্তন হিসেবে দীর্ঘ চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন। অন্যদিকে, টেস্ট ফরম্যাট থেকে উসমান খাজা অবসর গ্রহণ করায় একাদশে কিছুটা রদবদল দেখা যাবে। সম্প্রতি সিডনি টেস্টের স্কোয়াডে থাকা মাইকেল নেসার, টড মার্ফি ও ব্র্যান্ডন ডজেট দলের সাথে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, তবে মূল ১৩ জনের দলে ঠাঁই হয়নি তাদের

দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, "প্যাট, জশ এবং নাথানের প্রত্যাবর্তনকে আমরা স্বাগত জানাচ্ছি। ইনজুরি কাটিয়ে উঠতে গত কয়েক মাস তারা দারুণ কঠোর পরিশ্রম করেছে। প্রয়োজনবোধে অতিরিক্ত খেলোয়াড় তৈরি রাখা রয়েছে, তবে আশা করছি এই ১৩ জনই সিরিজে মূল ভূমিকা রাখবেন।"

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: 

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড ও বো ওয়েবস্টার।