স্যান্ডপেপার কান্ডে নিজের দাবীতে অটল উসমান খাজা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
স্যান্ডপেপার কান্ডে নিজের দাবীতে অটল উসমান খাজা

স্যান্ডপেপার কান্ডে নিজের দাবীতে অটল উসমান খাজা

স্যান্ডপেপার কান্ডে নিজের দাবীতে অটল উসমান খাজা

স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নিজের দাবিতে অটল উসমান খাজা। তবে নির্দিষ্ট করে কারো নাম বলতেও রাজি হননি তিনি। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, প্যাট কামিন্স ও বোলাররা কি জানতেন যে বলের অবস্থা বদলাতে স্যান্ডপেপার ব্যবহার হচ্ছে? জবাবে খাজা বলেন, এ নিয়ে তিনি কিছু বলবেন না। তিনি চান অন্য সতীর্থরাও সততার সঙ্গে মুখ খুলুক, তবে তিনি কাউকে বাধ্য করছেন না। 

"আমি কারও বিরুদ্ধে হেনস্তার অভিযানে নামিনি। আমি শুধু চেয়েছি, দল হিসেবে আমরা দায় স্বীকার করি।"

এই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে শাস্তি পেয়েছিলেন কেবল তিনজন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। কিন্তু নিজের আত্মজীবনী সাবর ও সামাজিক মাধ্যমে খাজা দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের প্রায় সবাই জানতেন। 

খাজার এই দাবিকে পুরোপুরি সমর্থন করেছেন শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার। ভিডিও বার্তায় তিনি বলেন, খাজার প্রতিটি কথা সত্যি। তার মতে, তদন্ত দ্রুত শেষ করা হয়েছিল এবং পুরো প্রক্রিয়াতেই ত্রুটি ছিল। অন্যদিকে খাজার দাবি নাকচ করে মিচেল স্টার্ক জানেন মাঠে কী ঘটতে যাচ্ছে, সে বিষয়ে তাদের কিছুই জানা ছিল না।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিন হলুদ টেপে মোড়ানো স্যান্ডপেপার দিয়ে বল ঘষে বল টেম্পারিং করেন ক্যামেরন ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে অধিনায়ক স্মিথ সত্যতা স্বীকার করেন। ওয়ার্নারকে এর মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং বেনক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে। স্মিথ অধিনায়কত্ব ছাড়েন, কোচ ড্যারেন লেম্যান পদত্যাগ করেন। টেস্টটিও অস্ট্রেলিয়া হারে ৩২২ রানে।