ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
-
1
রাইডন কার্সকে বাদ রেখেই পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
-
2
আকিফ জাভেদকে নন-প্লেয়িং ক্যাপ্টেন বানানোর খোঁচা সাবেক পেসার রশিদ খানের
-
3
অস্ট্রেলিয়া জয়ের নেপথ্যে মানসিকতার বদল, আশরাফুলের চোখে টেস্টে নতুন বাংলাদেশ
-
4
বিপিএল না হলেও ঘরোয়া ক্রিকেটে বড় আয়ের সুযোগ, বছরে ৪০ লাখ পর্যন্ত পাবেন ক্রিকেটাররা
-
5
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
আসন্ন ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস এবং পেসার বিনুরা ফের্নান্দো। ২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠেননি তারা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৬ সদস্যের স্কোয়াড ঘোষণার একদিন পরই এই ধাক্কা খেল লঙ্কানরা। কুশল ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিত আসালঙ্কা। টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও ওয়ানডে সিরিজে কুশল খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ওয়ানডেতেও তিনি অনুপস্থিত থাকলে অধিনায়কের দায়িত্ব আসালঙ্কার কাঁধেই উঠতে পারে।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত ১৯ জুলাই থেকে মাঠের বাইরে আছেন কুশল মেন্ডিস। অন্যদিকে, পিঠের চোটের কারণে গত ৫ আগস্টের পর থেকে খেলতে পারেননি বিনুরা ফার্নান্দো।
দলে তাদের জায়গায় নতুন মুখ নেওয়া হয়েছে। কুশল মেন্ডিসের বদলে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার পবন রথনায়েকে। অন্যদিকে, বিনুরার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।
প্রায় ছয় মাস পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন আসালঙ্কা, সাথে দায়িত্ব পেলেন অধিনায়কত্বেরও। এর আগে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছিলেন তিনি। বর্তমানে সিপিএল ২০২৬-এ সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলছেন এই বাঁহাতি ব্যাটার। তবে টুর্নামেন্টে ৬ ইনিংসে ১২৪ স্ট্রাইক রেটে মাত্র ৯৩ রান করে রানখরায় ভুগছেন তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর (কারডিফ) এবং ১৯ সেপ্টেম্বর (ম্যানচেস্টার)। এরপর আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে চেস্টার-লি-স্ট্রিট, লিডস এবং ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা (উইকেটরক্ষক), লাহিরু উদারা (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, পবন রথনায়েকে, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিঙ্কু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রথনায়েকে, দুশমন্থ চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা এবং দিলশান মাদুশঙ্কা।
