পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান

পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান

পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান

চলমান পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের জন্য পাকিস্তান জাতীয় দলে বড় পরিবর্তন এসেছে। অফ-ফর্মে থাকা তরুণ টপ-অর্ডার ব্যাটার সাইম আইয়ুবকে দল থেকে বাদ দিয়ে স্থলাভিষিক্ত করা হয়েছে সাহিবজাদা ফারহানকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হেড কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পর সাইম আইয়ুব নিজেই ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ব্যাটিং ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পেতেই তার এই সিদ্ধান্ত। খেলোয়াড়ের আবেদন বিবেচনা করে পিসিবি নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট সর্বসম্মতিক্রমে তার অনুরোধ মঞ্জুর করেছে।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে আইয়ুবের রান মাত্র ২১। ২০১৬ সালে সব ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচে তার গড় মাত্র ১৬.৫৫, যেখানে তিনি মাত্র একটি ফিফটির দেখা পেয়েছেন।

আইয়ুবের জায়গায় সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান চলতি বছরের মার্চে ওয়ানডেতে আত্মপ্রকাশ করেন। গত রবিবারে ইংল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর ১ উইকেটের জয়ের পর অধিনায়ক শাহীন আফ্রিদি ইঙ্গিত দিয়েছিলেন যে, টপ-অর্ডারে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পাওয়ারপ্লেতে রানের গতি এবং আক্রমণাত্মক ব্যাটিং বাড়াতেই এই রদবদল করা হয়েছে।

এদিকে পিসিবির বিজ্ঞপ্তিতে ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা বলা হলেও ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার আগে কায়েদ-ই-আজম ট্রফি ছাড়া অন্য কোনো ঘরোয়া ম্যাচ নির্ধারিত নেই। আগামী মাসে শুরু হতে যাওয়া পাকিস্তানের শীর্ষ সারির প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট দিয়েই আবার মাঠে ফিরতে পারেন সাইম আইয়ুব।