অস্ট্রেলিয়ার বিদায়, সেমিফাইনালে বাংলাদেশ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
অস্ট্রেলিয়ার বিদায়, সেমিফাইনালে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিদায়, সেমিফাইনালে বাংলাদেশ
শেষ পর্যন্ত আর পারলোনা অস্ট্রেলিয়া। বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই বারের চ্যাম্পিয়ন অষ্ট্রলিয়া গ্রুপ পর্ব থেকে যে এভাবে বাদ পড়বে সেটা হয়তো কেউই ভাবেনি। অজিরা জিততে পারেনি কোন ম্যাচেই।
বাঁচা মরার ম্যাচ শুধু অস্ট্রেলিয়ার ছিলোনা। আড়ালে ছিলো বাংলাদেশও। তবে শেষ হাসিটা হাসলো বাংলাদেশই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের কোন ম্যাচেও ফলাফল আসেনি বৃষ্টি বাধায়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিলো অস্ট্রেলিয়ার।
আসরের শুরু থেকেই জয় হয়েছে বৃষ্টির, সেই জয়ে ভাগ বসিয়েছে বাংলাদেশ।
আজ বার্মিংহামে সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। এদিন টস খুব গুরুত্ত্বপূর্ন ছিলো অস্ট্রেলিয়ার জন্য। তবে ভাগ্য তাদের সাথে ছিলোনা বললেই হয়।ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালোই শুরু করেছিলো অজি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। ব্যাট চালাচ্ছিলেন দেখেশুনেই। তবে উইকেটে থিতু হতে পারেননি বেশিক্ষন।
৭.২ ওভারের সময় মার্ক উড কে মারতে গিয়ে ২৫ রানে বাটলারের তালুবন্দি হন। ৬৪ বলে ৮ চারে আরেক ওপেনার আউট হন ৬৮ রান করে। অজি অধিনায়ক স্মিথের ব্যাটে আসে ৫৬ রান। এদিন স্মিথ ব্যাট করেন খুব দেখেশুনে। ৭৭ বলে ৫ চারে করেন ৫৬ রান। ওভার বাউন্ডারি হাকাতে গিয়ে ম্যাক্সওয়েল ধরা পড়েন জেসন রয়ের হাতে।
ম্যাক্সওয়েল যখন আউট হন তখন দলের সংগ্রহ ৪২.৩ বলে ৫ উইকেটে ২৩৯ রান। এখান থেকেই রানের চাকা নতুন করে ঘুরিয়ে দেন ট্রাভিস হেড। অপরাজিত থেকে শেষ পর্যন্ত তুলে নিয়েছেন অর্ধশতক। হেড এর ব্যাট থেকে আসে ৬৪ বলে ৭১ রান। নির্ধারিত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৭ রান। ইংল্যান্ডের হয়ে সমান চারটি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ। সমান ১০ ওভারে আদিল রশিদ আর মার্ক উড নেন চারটি করে উইকেট।
২৭৮ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমেই স্টার্ক-হ্যাজলউডের কাছে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটাররা। ৩৫ রানেই নেই ৩ উইকেট। ওপেনার জেসন রয় ৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্টার্কের করা বলে। অ্যালেক্স হেলস সাজঘরে ফেরেন শূন্য রানে। হ্যাজলউডের বলে ওয়েড এর হাতে ক্যাচ দিয়ে মাত্র ১৫ রানেই আউট হন জো রুট।
এরপর বাকিটা যেন আগের ম্যাচের সাকিব-রিয়াদের পুনরাবৃত্তি। মরগ্যান ৮৭ রানে আউট হলেও বেন স্টোকসের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন মরগ্যানও। শেষ পর্যন্ত স্টোকসের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন ইয়ন মরগ্যান।
৮১ বলে ৮৭ রানের ইনিংসে ছিলো আটটি চার আর পাঁচটি ছয়ের মার। ঠিক মতই চলছিলো। তবে দ্বিতীয় বারের মত বৃষ্টি বাঁধা দেয় ৪০.২ ওভারের সময়। এই যে থামলো আর শুরু হয়নি খেলা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৪০ রানের জয় পায় ইংলিশরা। বেন স্টোকস অপরাজিত থাকেন ১০২ রানে। ছিলো ১৩ টি চার আর ২টি ছয়।
অনবদ্য শতকের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার যায় বেন স্টোকসের ঘরেই। এই পরাজয়ে অস্ট্রেলিয়া ছিটকে পড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর থেকে। আর প্রথমবারের মত আইসিসির বড় কোন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করলো টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া- ২৭৭/৯ (৫০ ওভার) ট্রাভিস হেড ৭১, এরন ফিঞ্চ ৬৮, মার্ক উড ৪/৩৩, আদিল রশিদ ৪/৪১
ইংল্যান্ড- ২৪০/৪ (৪০.২ ওভার ) বেন স্টোকস ১০২*, ইয়ন মরগ্যান ৮৭। জশ হ্যাজলউড ২/৫০
ফলাফলঃ ইংল্যান্ড বৃষ্টি আইনে ৪০ রানে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচঃ বেন স্টোকস (ইংল্যান্ড)।
