কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 55 minutes ago-
1
Haris Rauf Fined 20 of Match Fee, Handed One Demerit Point
-
2
Why Mushfiqur Rahim Is Missing Bangladeshs First Test Against West Indies
-
3
Bangladesh Reach 96-2 at Lunch After Losing Two Wickets in Mirpur Test
-
4
Shadman One Run Away from Century as Bangladesh End Day 1 in Strong Position
-
5
Inglis and Careys Twin Half-Centuries Put Australia in the Lead
কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স
কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স
বিপিএল এর ৫ম আসর কে সামনে রেখে প্রায় সব দলই নিজেদের দল গুছিয়ে নিচ্ছে। খুলনা টাইটানস শনিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেইজে নিশ্চিত করলো কাইল এবোট কে দলে নেয়ার কথা।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল এর পঞ্চম আসর। গত বারের রানার্স-আপ দল খুলনা টাইটানস এখন পর্যন্ত দলে টেনেছে বিদেশী অনেক তারকা ক্রিকেটারকে। এই দলে যোগ হওয়া দক্ষিন আফ্রিকান এই ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ১১ টি টেস্ট ম্যাচ, ২৮ টি ওয়ানডে ম্যাচ এবং ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও এবোট কিছুদিন আগে দেশের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ কাউন্টি খেলার জন্য।
খুলনা টাইটানসে দক্ষিন আফ্রিকান রাইলি রুশোর পর দ্বিতীয় আফ্রিকান হিসেবে যোগ দিলেন কাইল এবোট।
রুশো আর এবোট ছাড়াও এখন পর্যন্ত খুলনা টাইটানস দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে সর্বশেষ আইপিএল মাতানো অষ্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন। আছে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ, লেগ স্পিনার শাদাব খান এবং গতবার টাইটানস এর হয়ে খেলা জুনায়েদ খানও।
তবে সবার আগে চমক দেখিয়েছেন কোচ হিসেবে শ্রীলংকান মাহেলা জয়াবর্ধনে কে নিয়োগ দিয়ে। খুলনা টাইটানসের হয়ে মাহেলা আগামী দুই বছর পালন করবেন কোচের দায়িত্ব।
