আবারো পেছাচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
আবারো পেছাচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ
আবারো পেছাচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ
আশার আলো কবে দেখবে মেয়েদের এবারের প্রিমিয়ার লিগ! ১৫ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিলো চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ। তবে আরেকদফা পেছানো হয়েছে ২০১৬-১৭ প্রিমিয়ার লিগ।
এপ্রিলে হওয়ার কথা ছিলো প্রিমিয়ার লিগ। ক্রিকেট বোর্ডের ক্যালেন্ডার অনুযায়ী মেয়েদের ২০১৬-১৭ মৌসুম শেষ হয়ে গেছে। অথচ সেই লিগ এখনো মাঠেই গড়ায়নি।
বৃষ্টির মৌসুমে খেলে পয়েন্ট ভাগাভগির পক্ষে নয় বড় ক্লাব গুলো। মাঠ সমস্যার কারণে খেলাগুলো মিরপুরের সিটি ক্লাবে অনুষ্ঠিত করার কথা ছিলো বিসিবি’র। তবে ড্রেনেজ ব্যাবস্থা ভালো না থাকায় এখানেও গড়ায়নি খেলা। বিসিবির উইমেন্স উইং বলছে আসছে কোরবানি ঈদের পর শুরু হবে প্রিমিয়ার লিগের এবারের আসর। কথা হচ্ছে, এই লিগ কোন মৌসুমের লিগ!
যে প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেটারদের রুটি-রুজির জোগান হয় সেটি নিয়েই এত নাটক। ঈদের ছুটি কাটিয়ে লিগ খেলার আশায় সবাই প্রস্তুতি নিচ্ছিলেন লিগের জন্য কিন্ত লিগ আরেকদফা পেছানোয় অনেকেই বাড়ি ফিরে গেছেন।
যদিও বিসিবি এই সময়টাতে জাতীয় দলে যারা আছে তাদের নিয়ে ক্যাম্প করার কথা ভাবছে। যেখানে সুযোগ পাবে জাতীয় দল এবং জাতীয় লিগের সেরা পারফর্মাররা। এই ক্যাম্প শুরু হওয়ার সম্ভ্যাব্য তারিখ দেয়া হয়েছে চলতি মাসের ১৯-২০ তারিখ।
