প্রোটিয়াদের বিপক্ষে নতুনদের নিয়ে দল ঘোষনা ইংল্যান্ডের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 59 minutes ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
প্রোটিয়াদের বিপক্ষে নতুনদের নিয়ে দল ঘোষনা ইংল্যান্ডের
প্রোটিয়াদের বিপক্ষে নতুনদের নিয়ে দল ঘোষনা ইংল্যান্ডের
চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসর শুরুর আগে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ সিরিজ জিতে নিয়েছিলো ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরেই আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আছে চারটি টেস্ট ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম। দলে যায়গা পেয়েছেন একদমই নতুন এমন পাঁচজন খেলোয়াড়। এদের কেউ এখনো খেলেনি আন্তর্জাতিক ম্যাচ। গতকাল ভারতের সাথে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে দক্ষিন আফ্রিকা। অপরদিকে ইংল্যান্ড গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। টানা খেলার কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে মঈন আলী, জো রুট, বেন স্টোকস, আদিল রশিদ এবং জ্যাক বলকে। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে খেলা পেসার টাইমাল মিলসকে দলের বাইরে রাখা হয়েছে ইনজুরির কারণে। দলে নতুন মুখগুলো হচ্ছেন ম্যাসন ক্যারনে, দাউইদ মালান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, এবং ক্রেইগ ওভারটন। আগামী ২১ জুন সাউথাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এরপর ২৩ জুন টাউনটনে ২য় ম্যাচ এবং ২৫ জুন কার্ডিফে সিরিজের শেষ ম্যাচ খেলবে দু’দল। ১৬ সদস্যের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলঃ ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, ম্যাসন ক্যারনে, দাউইদ মালান, টম কারান, লিয়াম ডসন, এলেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, জেসন রয়, ডেভিড উইলি, জনি বেয়ারস্টো (প্রথম দুই ম্যাচ), ক্রেইগ ওভারটন (শেষ দুই ম্যাচ), মার্ক উড (প্রথম ম্যাচ)
