এখানেই শেষ নয়ঃ মাশরাফি
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
এখানেই শেষ নয়ঃ মাশরাফি
এখানেই শেষ নয়ঃ মাশরাফি
দীর্ঘ ১৮ ঘন্টার বিমান যাত্রা। বার্মিংহাম থেকে ঢাকা। মাঝে বিরতি দুবাইয়ে। ১৫ তারিখ সেমিফাইনাল ম্যাচ শেষ করেই রওয়ানা দেশের পথে। এতসব ধকল স্পষ্টই ছিলো টাইগারদের চোখে-মুখে।
প্রায় দু’মাসের ইউরোপ সফর। সব ছাপিয়ে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে আইসিসি’র বড় কোন আসরের সেমিফাইনাল খেলা। তবে ভারতের কাছে হারের হতাশাটা রয়েই গেছে।
সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে অধিনায়ক মাশরাফি মর্তুজা আসেন সাংবাদিকদের সামনে। ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গে কিছুটা হতাশ হলেও বলেন, সেমিফাইনাল খেলাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিলো। এর জন্য অবশ্যই ভালো লাগছে। কিন্ত খারাপও লাগছে এত ভালো সুযোগ পেয়েও পারিনি বিধায়। তবে এখানেই শেষ নয়। সামনে অনেক বড় টুর্নামেন্ট আর সিরিজ রয়েছে। সেখানে ভালো করাটা অনেক গুরুত্বপূর্ণ।’
এতদিন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সে বার ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিলো তরুণে গড়া বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, রুবেলদের পারফরম্যান্স ছিলো প্রত্যাশার চাইতেও বেশি। ২০১৭ তে এসে দলের অভিজ্ঞরা ভালো করলেও নিজেদের মেলে ধরতে পারেনি সাব্বির-মুস্তাফিজের মত তরুণ খেলোয়াড়রা।
মাশরাফি মনে করেন এসব থেকেই শিক্ষা নিবে তরুণ ক্রিকেটাররা। তিনি আরও বলেন, ‘এখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে যদি উন্নতি করতে পারে তাঁরা তবে, ২০১৯ বিশ্বকাপে অনেক ভালো কিছু দেখাতে পারবে। আশা করি তাঁরা আরও পরিণত হবে এই দুই বছরে।’
