দেশী ক্রিকেটারদের প্রমাণ করার বড় সুযোগ বিপিএলঃ মাহমুদুল্লাহ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
দেশী ক্রিকেটারদের প্রমাণ করার বড় সুযোগ বিপিএলঃ মাহমুদুল্লাহ
দেশী ক্রিকেটারদের প্রমাণ করার বড় সুযোগ বিপিএলঃ মাহমুদুল্লাহ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে দামী আসর যাকে বলা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। যেখানে ছড়াছড়ি থাকে তারকা ক্রিকেটারদের। যার বেশিরভাগ অংশ জুড়েই থাকে বিদেশী ক্রিকেটাররা।
এতসব বিদেশী তারকা ক্রিকেট তারকাদের মাঝেও কিন্ত পার্থক্য গড়ে দেন দেশী ক্রিকেটাররা। দিন শেষে সেটাই উঠে আসে সামনে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ৫ম আসর। ঢাকার একটি হোটেলে খুলনা টাইটান্সের কোচ পরিচয় পর্বের একটি অনুষ্ঠানে এমনটি মনে করিয়ে দিলেন টাইটানস অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
অনুষ্ঠানে মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আসছে বিপিএলের জন্য আমরা অনেক ভালো ভালো বিদেশী ক্রিকেটার ইতিমধ্যে দলে ভিড়িয়েছি। তবে বিপিএলকে আকর্ষণীয় করে তুলতে হলে স্থানীয় ক্রিকেটারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা নিজেদের সেরাটা দিতে পারলে অনেক বেশী জমে উঠবে বিপিএল। এখানে সাফল্য পেতে হলে দলের সবার সমর্থন থাকা জরুরী। আমি আশা করি আমরা আমাদের দলে ভালো কয়েকজন দেশী ক্রিকেটার ভেড়াতে পারবো।’
আগামী ১৭ সেপ্টেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট পর্ব। তবে বেশ কয়েকটি দল এখন থেকেই বিদেশী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। যার ভেতর অন্যতম ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স।
গতবারের মত এবারও অধিনায়ক হিসেবে রিয়াদকেই রেখে দিয়েছে খুলনা টাইটান্স। এ নিয়ে টাইটান্স দলের ব্যাবস্থাপনা পরিচালক কাজী ইনাম বলেন, ‘আমাদের দলে সবচাইতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাহমুদুল্লাহ। গত বছর খুলনা দলে তাঁর অবদান অনস্বীকার্য। গোটা দলকে একত্রিত করে রাখার জন্য মাহমুদুল্লাহ অসাধারণ। দলের জন্য সে সব কিছুই করতে পারে।’
মাহমুদুল্লাহ রিয়াদও উচ্ছ্বসিত শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেয়ে। বলেন, ‘জয়াবর্ধনের মত একজন ক্রিকেটারকে কোচ হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের। আমি অনেক রোমাঞ্চিত তাঁর সাথে কয়েকটা দিন সময় কাটাতে পারবো বলে। আশা করি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’
