টস হেরে বোলিংয়ে টাইগাররা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 2 hours ago
টস হেরে বোলিংয়ে টাইগাররা
টস হেরে বোলিংয়ে টাইগাররা
স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফররত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডাম্বুলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাশরাফি বিন মর্তুজার দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান কাপ্তান উপল থারাঙ্গা।
বাংলাদেশের লক্ষ্য যেখানে এ ম্যাচ জিতে সিরিজ জয় সেখানে স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজের প্রথম ম্যাচ ৯০ রানের বড় জয়ে জিতে নেয়া টাইগাররা একাদশে পরিবর্তন না আনলেও স্বাগতিক দলে এসেছে দুটি পরিবর্তন। বেশ কিছুদিন পর দলে ফিরেছেন পেসার নুয়ান কুলাসেকারা। নুয়ান প্রদ্বীপেরও জায়গা হয়েছে স্কোয়াডে।
বাংলাদেশ একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
