এসেক্স থেকে কোন পারিশ্রমিক নেননি তামিম
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
এসেক্স থেকে কোন পারিশ্রমিক নেননি তামিম
এসেক্স থেকে কোন পারিশ্রমিক নেননি তামিম
ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স ঈগলসের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে আট ম্যাচ খেলার চুক্তি হয়েছিলো তামিম ইকবালের। আট ম্যাচের চুক্তিতে পারিশ্রমিকের অংকটাও খারাপ ছিলোনা।
এসেক্সের হয়ে এক ম্যাচে খেলেছেন তামিম ইকবাল। সেই ম্যাচে ৭ বল খেলে ১ ছয়ে ৭ রান করেন এই ওপেনার। তবে এক ম্যাচ খেলার পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। যদিও এই ব্যাপারে অনেক কথাই উঠেছে ইতিমধ্যে।
তামিম ব্যাক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরলেও চুক্তির কোন টাকাই নাকি নেননি এসেক্স ইগলসের কাছ থেকে। ম্যাচ প্রতি তামিমের পাওয়ার কথা ছিলো প্রায় তিন হাজার পাউন্ড। কেন্টের বিপক্ষে প্রথম ম্যাচের ম্যাচ ফি সহ তামিমকে পারিশ্রমিকের কিছু অগ্রীম টাকা দিয়ে রেখছিলো এসেক্স ইগলস।
তবে তামিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এসেক্সের কাছ থেকে কোন টাকাই নেননি তামিম ইকবাল। অগ্রিম যে টাকা তামিমকে দেয়া হয়েছিলো আসার সময় তামিম সেই টাকাও এসেক্সকে দিয়ে এসেছে। তামিম নাকি এসেক্স ম্যানেজমেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন চুক্তি অনুযায়ী বাকি ম্যাচ না খেলার জন্য।
এদিকে এসেক্স ম্যানেজমেন্ট এই ব্যাপারে বিস্মিত। এসেক্সের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তাঁকে এক ম্যাচের ফি সহ কিছু পারিশ্রমিক দিতে অনেক চেষ্ঠা করলেও ব্যর্থ হয়েছি। কেন্টের বিপক্ষে ম্যাচটি খেললেও সেটি তামিম বিনে পারিশ্রমিকে খেলেছেন।’
এসেক্সের হয়ে খেলার জন্য তামিম একা যাননি। সাথে ছিলেন স্ত্রী আর ছেলে। সেখানে থাকার জন্য তামিমকে একটি বাসা ও গাড়ি দেয়া হয় ব্যবহারের জন্য। এই খরচটা এসেক্সই বহন করে। এছাড়া তামিম এবং তাঁর স্ত্রী ও ছেলের আসা যাওয়ার বিমান খরচ এসেক্স থেকে বহন করতে চাইলেও তামিম শুধু নিজের বিমান ভাড়া নিয়ে বাকি টাকা ফিরিয়ে দেন।
