পাকিস্তান টেস্ট দলের নেতাও সরফরাজ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 59 minutes ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
পাকিস্তান টেস্ট দলের নেতাও সরফরাজ
পাকিস্তান টেস্ট দলের নেতাও সরফরাজ
এইতো ক’দিন আগেই অধিনায়ক হয়ে দেশকে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার। সেই রেশ কাটতে না কাটতে আবারো সুঃসংবাদ পেলেন পাকিস্তান ওয়ানডে দলের নেতা সরফরাজ আহমেদ।
সরফরাজ আহমেদের টেস্ট অধিনায়কত্ব পাওয়াটা ছিলো প্রায় নিশ্চিত। বাকী ছিলো শুধু আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরিফের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহারিয়ার খান সরফরাজকেই সদ্য অবসরে যাওয়া মিসবাহ উল হকের উত্তরসূরি হিসেবে টেস্ট দলের অধিনায়ক ঘোষনা করেন।
প্রধানমন্ত্রীর দেয়া এই নৈশভোজ অনুষ্ঠানে শাহারিয়ার খান বলেন, ‘আগে থেকেই আমি আর দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক মিলে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, আর টেস্ট অধিনায়কের নাম ঘোষনা করার এটা ছিল সেরা সময়।’
পাকিস্তানের হয়ে ৩০ বছর বয়সী সরফরাজ আহমেদ এবার নেতৃত্ব দিবেন পাকিস্তান টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে দলকে।
আফ্রিদিকে সরিয়ে ২০১৬ সালে সরফরাজকে দেয়া হয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। এবছরই আজহার আলীকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয় সরফরাজকে। সেই সরফরাজই পাকিস্তানকে এনে দেন চ্যাম্পিয়ন্স ট্রফির মত বিরাট সাফল্য।
সরফরাজ মোট আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন ৩৬ টি। যেখানে ৪০.৯৬ গড়ে রান করেছেন ২০৮৯। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৭৫ টি আর টি-টোয়েন্টি খেলেছেন ২৯ টি।
