দ্বিতীয় প্রস্ততি ম্যাচেও হার বাংলাদেশের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
দ্বিতীয় প্রস্ততি ম্যাচেও হার বাংলাদেশের
দ্বিতীয় প্রস্ততি ম্যাচেও হার বাংলাদেশের
নিরুত্তাপ ম্যাচে ভারতের কাছে হার ২৪০রানে। এমন কিছু ঘটবে সেটা হয়তো চিন্তাও করেনি কেউ। বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে পাত্তাই পেলোনা বাংলাদেশ। সকালে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বদলে টস করতে আসেন সাকিব আল হাসান। টস জিতে তিনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিপক্ষ দল ভারতকে। এদিন নিয়মিত অধিনায়কের পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছিলো টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও পেসার শফিউলকে। ভারতের হয়ে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা আর শেখর ধাওয়ান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রুবেলের করা প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হোন রোহিত শর্মা। রোহিতকে হারিয়ে শুরুর ধাক্কা টা সামলানোর দায়িত্ব নেন ধাওয়ান আর রাহানে। তবে এই জুটির সংগ্রহ ২০ রানের মাথায় রাহানে কে বোল্ড করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। এরপর চার নাম্বারে খেলতে নামা দীনেশ কার্তিক আর ধাওয়ান মিলে গড়েন ১০০ রানের জুটি। এই জুটি থামান বাঁহাতি স্পিনার সানজামুল হক। ৬০ রান করে মেহেদি মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার শেখর ধাওয়ান। এরপর ৯৪ রান করে স্বেচ্ছায় বিশ্রামে যান দীনেশ কার্তিক। শেষ দিকে ৫৪ বলে হার্দিক পান্ডিয়ার মারমুখী ৮০ রানের উপর ভর করে ভারত দাঁড় করায় ৩২৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা। বড় লক্ষ্যে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। সেই হোঁচট থেকে আর উঠে আসতে পারেনি লাল সবুজ জার্সিধারী ব্যাটসম্যানরা। একেকজন ব্যাটসম্যানদের থেকে দেখা গেলো ভুতুরে ব্যাটিং। তাই বলে বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়! ইমরুল কায়েস ৭ রান করে, সৌম্য ২, সাব্বির ০, মুশফিক ১৩, সাকিব ৭, রিয়াদ ৭, মোসাদ্দেক ০, মিরাজ ২৪, সানজামুল ১৮, তাসকিন ও রুবেল হোসেন শূন্য রান করে আউট হোন। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার আর উমেশ যাদব ৩ টি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত মাত্র ২৩.৫ ওভার ব্যাটিং করে ৮৪ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরঃ- ভারত- ৩২৪/৭(৫০) দীনেশ কার্তিক ৯৪*, হার্দিক পান্ডিয়া ৮০, শেখর ধাওয়ান ৬০ রুবেল হোসেন ৩/৫০, সানজামুল ২/৭৪ বাংলাদেশ- ৮৪/১০(২৩.৫) মিরাজ ২৪, সানজামুল ১৮ ভুবনেশ্বর কুমার ৩/১৩, উমেশ যাদব ৩/১৬
