ফাইনাল খেলাও সম্ভবঃ খালেদ মাসুদ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
ফাইনাল খেলাও সম্ভবঃ খালেদ মাসুদ
ফাইনাল খেলাও সম্ভবঃ খালেদ মাসুদ
দীর্ঘ এগারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নদের কাতারে বাংলাদেশ। খেলছেও চ্যাম্পিয়নদের মত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে বাকী আর মাত্র একটা ম্যাচ।
বাংলাদেশ পারবে। অসম্ভব নয় মাশরাফিদের জন্য। এমনটি মনে করেন সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। শুধু খালেদ মাসুদ একা নন। তাঁর সাথে সূর মিলিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত। খালেদ মাসুদ মনে করেন, বাংলাদেশ এখন যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখে।
দুজনেরই চাওয়া সেমি ফাইনালে জ্বলে উঠবে বাংলাদেশ। মাশরাফি-তামিমরা নিজেদের সেরাটা দিবে সব বিভাগে।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব ছিলো বড় আসরে বাংলাদেশের সেরা সাফল্য। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে যোগ হয়েছে আরেকটু বেশি কিছু। কোয়ার্টার অধ্যায়ের সাথে যোগ হয়েছে সেমিফাইনাল অধ্যায়।
নিউজিল্যান্ডের সাথে রিয়াদ-সাকিব জুটি মুগ্ধ করেছে দেশের সাবেক ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট কতটা এগিয়েছে সেটা প্রমান করার বড় মঞ্চ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেমিফাইনাল টা যদি জিতে যায় তবে প্রমান হয়েই যাবে বাংলাদেশ যে সেরা দলের এক দল।
১৫ তারিখ এজবাস্টনে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের সেরা দলের বিপক্ষে।
খালেদ মাসুদ আর হাসিবুল হাসান মনে করছেন, ১৮ তারিখে ফাইনাল খেলার চিন্তা যদি থাকে সাকিব-তামিমদের জ্বলে উঠতে হবে ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিংয়ে। আর সেটি হলে ১৮ তারিখে ওভালে দেখা যাবে বাংলাদেশকে। এ অসম্ভব কিছুনা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সাথে লড়াই করে হারে বাংলাদেশ। সেটিও অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশ দলকে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোটা সবচেয়ে বড় রষধ হিসেবে যে কাজ করবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
