অষ্ট্রেলিয়া সিরিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তাইজুল
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
অষ্ট্রেলিয়া সিরিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তাইজুল
অষ্ট্রেলিয়া সিরিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তাইজুল
অষ্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে এখনো শঙ্কা কাটেনি খোদ তাইজুল ইসলামেরই! ক্রিকেট অষ্ট্রেলিয়ার এমন সমস্যার সমাধান্টা কবে হবে সেটাও এখনো জানেনা কেউ। তবে এই বহুল কাঙ্ক্ষিত সিরিজের জন্য মুখিয়ে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বিসিবি’র একাডেমিতে চলছে ফিটনেস ক্যাম্প। প্রতিদিনের ক্যাম্প শেষে টাইগারদের একজন হাজির হন গণমাধ্যমের সামনে। কথা বলেন দল নিয়ে, আসন্ন সিরিজে নিজের লক্ষ্য নিয়ে। তেমনি আজ হাজির হয়েছিলেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অনেক আগে। তবে সাদা পোষাকে ঠিকই বাজিমাত করে করে যাচ্ছেন টাইগারদের হয়ে। গত বছর ইংল্যান্ড সিরিজেও দলের জয়ে ভুমিকা রেখেছিলেন অনন্য। তবে মিরাজের অতিমানবীয় পারফরম্যান্সে ঢাকা পড়ে গিয়েছে বলা যায়। দুই টেস্ট মিলে সেবার তাইজুল নিয়েছিলেন ৭ উইকেট আর মিরাজ নিয়েছিলেন ১৯ উইকেট। সব মিলে ইংলিশদের ৪০ উইকেটের ৩৮ উইকেটই নিয়েছিলেন স্পিনাররা।
দেশের মাটিতে খেলা মানেই স্পিনারদের বাড়তি সুবিধা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে স্পিন উইকেট হবে সেটিও আর বলার অপেক্ষা রাখেনা। এবারও তেমন উইকেট হবে আশা তাইজুলের। তাইজুল বলেন, ‘কন্ডিশন যেহেতু আমাদেরই, এখানে আমরাই এগিয়ে থাকবো। নিজেদের উইকেটে আমরা অবশ্যই সুবিধা আদায় করে নিতে চাইবো।’
ইংল্যান্ডের বিপক্ষে বড় কিছু করতে না পারলেও তাইজুলের আশা এই সিরিজে বড় কিছুই করে দেখাবেন। ১৩ টেস্ট খেলা তাইজুল ইসলাম আরও বলেন, ‘সবাই নিজের শতভাগ দিতে পারলে ভালো কিছুই হবে। ব্যাক্তিগত লক্ষ্যের কথা বললে, এই সিরিজ যদি হয় তবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার চেষ্টা করবো। পাশাপাশি ইনিংসে পাঁচ-ছয় উইকেট নেয়ার চেষ্টাটাও থাকবে।’
তাইজুল ইসলাম যোগ করেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে হবে সবাইকে। এবারের প্রিমিয়ার লিগে বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে তাইজুল ব্যাটও হেসেছিল বেশ। জয়ও এনে দিয়েছিলেন কয়েকটি ম্যাচে। সে ধারাবাহিকতাও ধরে রাখতে চান এই স্পিনার।
