আত্ববিশ্বাসী টাইগারদের স্বপ্ন ইতিহাস গড়ার
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
আত্ববিশ্বাসী টাইগারদের স্বপ্ন ইতিহাস গড়ার
আত্ববিশ্বাসী টাইগারদের স্বপ্ন ইতিহাস গড়ার
সেরা চারের লড়াই এবার। ভুল করা যাবেনা কোন বিভাগেই। ভুল হলেই শেষ। একটা জয়ই বদলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটকে। ইতিহাস গড়ার হাতছানি তাই টাইগারদের সামনে। এই সেরা চারে উঠতে যে কতটা লড়াই করতে হয়েছে টাইগারদের সেটা শুধু তারাই জানে।
প্রত্যাশা ফাইনালের। শুধু প্রত্যাশা থাকলেই হবেনা, হারাতে হবে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে। ২০১৫ বিশ্বকাপের ব্যর্থতা ভুলার এটাই সেরা সময়। নইলে সেই পৃষ্ঠায় যোগ হবে আরেকটি ব্যার্থতার কলাম।
তরুণ তাসকিন, মোসাদ্দেকদের সাথে সূর মিলয়েছেন এবার শফিউলও। তাঁরও প্রত্যাশা ভারতের বিপক্ষে শেষ হাসি হাসবে বাংলাদেশ।
গত পরশু টাইগাররা পৌছেছে সেমিফাইনালের ভেন্যু বার্মিংহামে। গতকাল সোমবার বিশ্রামে কিংবা যে যার মত করে কাটিয়েছেন দলের সবাই। আজ থেকে আবার শুরু হয়েছে সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্ততি। এখানে পেসার শফিউল ইসলাম বলেন, ফাইনাল খেলার জন্য সবার ভেতর প্রবল আত্ববিশ্বাস বাড়ছে।
তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এসব ব্যাপারে নারাজ মুখ খুলতে। বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মত এত বড় আসরে শেখার আছে অনেক কিছু। আছে নিজেদের প্রমান করার সুযোগ। দলের সিনিয়রদের পারফরম্যান্স আশা জাগাচ্ছে অধিনায়ককে। তামিম, রিয়াদ, সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্স উজ্জিবিত করছে বাকিদেরও।
আসর শুরুর আগে সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছিলো বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে নিউজিল্যান্ডকে হারানোটা ছিলো অনেক বড় অনুপ্রেরণা। সেই নিউজিল্যান্ডকেই টাইগাররা হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলায়ও। ইংল্যান্ডকে হারাতে না পারলেও সেই ম্যাচে টাইগাররা হেরেছে লড়াই করে।
আজ সকালে সেমিফাইনালের ভেন্যু এজবাস্টনে ব্যাটে-বলে কঠোর অনুশীলন করেছে গোটা দল। ১৫ তারিখ কঠিন পরীক্ষা দিতে হবে ভারতের কাছে। আত্ববিশ্বাস আর এতসব প্রস্ততির সব উজাড় করে দিতে পারলেই দেখা মিলবে স্বপ্নের ফাইনাল।
