নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
-
1
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
2
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
-
3
বৃষ্টি ও বজ্রপাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
-
4
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
5
জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর পর্দা নামবে এই আসরের।
আজ (১২ ডিসেম্বর, বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশনও। মালয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ দল রওনা হবে আগামীকাল।
টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক মালয়েশিয়াসহ খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। সব ম্যাচের ভেন্যু মালয়েশিয়ার বায়ুমাস ওভালে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা: ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও মেহেরুন নেসা।
