এনসিএলে ছয় দলের অধিনায়ক যারা
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
এনসিএলে ছয় দলের অধিনায়ক যারা
এনসিএলে ছয় দলের অধিনায়ক যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে অধিনায়ক হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। বাকি পাঁচ দলের অধিনায়কদের মধ্যে তিন জন ভারতীয়। নেতৃত্ব কাঁধে দায়িত্ব সামলাবেন শহীদ আফ্রিদি, অ্যাঞ্জেলো ম্যাথুসও।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে জানা গেল ছয় দলের অধিনায়কের নাম। লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আটলান্টা কিংস দলের অধিনায়ক লঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ডালাস লনস্টার্সের ক্যাপ্টেন দীনেশ কার্তিক, নিউইয়র্ক লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না। পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদের নেতৃত্বে খেলবে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। শিকাগোর অধিনায়ক হলেন আরেক ভারতীয় রবিন উথাপ্পা।
আর দলগুলোর হেড কোচের ভূমিকায় দেখা যাবে সনাথ জয়াসুরিয়া (নিউইয়র্ক লায়ন্স), মিকি আর্থার (লস অ্যাঞ্জেলেস ওয়েভস), ব্লেয়ার ফার্ঙ্কলিন (আটলান্টা কিংস), মোহাম্মদ মইন খান (টেক্সাস গ্ল্যাডিয়েটর্স), স্যার ভিভ রিচার্ডস (ডালাস লনস্টার্স) ও ভেঙ্কটেশ প্রাসাদকে (শিকাগো)।
