বিসিবি বোর্ড সভাতে যেসব সিদ্ধান্ত এল
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
3
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
4
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
-
5
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
বিসিবি বোর্ড সভাতে যেসব সিদ্ধান্ত এল
বিসিবি বোর্ড সভাতে যেসব সিদ্ধান্ত এল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ১৮তম সভা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই সভাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন চুক্তি, নারী জাতীয় দলের শক্তি ও কন্ডিশনিং কোচ, পুর্বাচলে আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন ইত্যাদি।
বোর্ড ক্রিকেট সংশ্লিষ্টদের কল্যাণে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়া ট্রাস্টি সদস্যদের নামও চূড়ান্ত করা হয়েছে।
২০২৫ সালের জন্য ১০০ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের বেতন চুক্তি অনুমোদন করেছে বিসিবি। এটি দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
বোর্ড ছয় মাসের জন্য সাবেক জাতীয় অ্যাথলেট ও অলিম্পিয়ান ফৌজিয়া হুদা জুইকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শক্তি ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তার অভিজ্ঞতা দলকে ফিটনেসের দিক থেকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
পুর্বাচলে নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।
