ক্রাইস্টচার্চে জ্যাকব বেথেলের টেস্ট অভিষেক
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
-
4
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
5
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
ক্রাইস্টচার্চে জ্যাকব বেথেলের টেস্ট অভিষেক
ক্রাইস্টচার্চে জ্যাকব বেথেলের টেস্ট অভিষেক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আগেভাগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে শুরু হবে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্টে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হতে চলেছে জ্যাকব বেথেলের।
বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে আরো আছেন নিয়মিত খেলোয়াড় জো রুট, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জ্যাক ক্রুলি। ইনজুরির কারণে জর্ডান কক্স ছিটকে যাওয়ায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন অলি পোপ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড একাদশ রেখেছে তিন পেসার ও দুই স্পিনার। পেসারদের মধ্যে আছেন ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন এবং ক্রিস ওকস। স্পিন আক্রমণে থাকছেন শোয়েব বশিরের এবং জ্যাকব বেথেল।
প্রথম টেস্টে ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, জো রুট, বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির।
