ইংল্যান্ডের টি-টোয়েন্টি জার্সিতে ৩ জনের অভিষেক
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
ইংল্যান্ডের টি-টোয়েন্টি জার্সিতে ৩ জনের অভিষেক
ইংল্যান্ডের টি-টোয়েন্টি জার্সিতে ৩ জনের অভিষেক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য সেরা একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট। ইনজুরিতে ছিটকে যাওয়া জস বাটলারের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন ফিল সল্ট। তিনজন আনক্যাপড খেলোয়াড়- জর্ডান কক্স, জ্যাকব বেথেল এবং জেমি ওভারটন- ইংল্যান্ডের হয়ে অভিষেক হবে।
খেলার ২৪ ঘণ্টা আগে ইংল্যান্ড তাদের একাদশ নিশ্চিত করেছে। জর্ডান কক্স, জ্যাকব বেথেল এবং জেমি ওভারটন আজ ইংল্যান্ডের জার্সিতে নামবেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে। বাটলার না থাকায় অভিষিক্ত জর্ডান কক্স উইকেটকিপিংয়ের দায়িত্ব নেবেন।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় সাউদাম্পটনের ইউটিলিটা বোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে স্বাগতিক ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক জস বাটলারের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ফিল সল্ট।
সাকিব মাহমুদ ২০২৩ সালের মার্চের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। পেস আক্রমণে তার সাথে থাকবেন জোফরা আর্চার ও রিস টপলি।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), উইল জ্যাকস, জর্ডান কক্স, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, স্যাম কুরান, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও রিস টপলি।
