১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলাম

১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলাম

১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলাম

আসন্ন ২০২৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ভারতের উপকূলীয় রাজ্য গোয়ায় এক দিনব্যাপী এই নিলাম অনুষ্ঠিত হবে। একই দিনে বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নির্ধারিত রয়েছে।

নিলামের ঠিক এক মাস আগে, অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যে ফ্রাঞ্চাইজিগুলোকে ধরে রাখা খেলোয়াড়দের (রিটেনশন) তালিকা চূড়ান্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নিবন্ধিত খেলোয়াড়দের পুরো তালিকা ফ্রাঞ্চাইজিগুলোর কাছে পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলোর সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে নিলামের চূড়ান্ত খেলোয়াড় তালিকা ও সেট নির্ধারণ করা হবে, যা নিলামের আগের সপ্তাহে প্রকাশ করা হবে।

২০২৬ আইপিএল মৌসুম শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্রেড উইন্ডোতে দুটি বড় রদবদল দেখা গেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো উন্মুক্ত হয় এবং নিলামের এক সপ্তাহ আগে তা বন্ধ হয়। নিলাম শেষে মৌসুম শুরুর এক মাস আগে পর্যন্ত ট্রেড উইন্ডো আবারও খোলা থাকে।

২০২৭ মৌসুমের চূড়ান্ত সূচি এখনো আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে ২০২৪ সালে ঘোষিত তিন বছরের খসড়া অনুযায়ী ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অবশ্য চলতি বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর বোর্ড সচিব দেবাজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছেন, টুর্নামেন্টটি আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে শুরু হতে পারে।